বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধী দিনমজুরের মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:০৮

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব দেওয়ান (৩৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত তৈয়ব ওই গ্রামের মৃত রফিক দেওয়ানের ছেলে। তিনি উপজেলার খাদ্যগুদামে দিনমজুর হিসেবে শ্রমিকের কাজ করতেন। 

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এআই