শুধু অকৃত্রিম ভালবাসা দিতে পারবো: শামীম ওসমান

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:২৭

পদ পদবি দিতে পারবো না। শুধু অকৃত্রিম ভালবাসা দিতে পারবো, দোয়া করতে পারবো। মুখোশ পড়ার রাজনীতি চাই না। নীতির প্রশ্নে যারা আপোষ করে মানুষ তাদের বেইমান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 

শনিবার (১২ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী এলাকায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে কর্মী সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এসব কথা বলেন। 

তিনি বলেন, সামনে আমার কোন নির্বাচন আছে, নেই। তারপরেও বলছি প্রস্তুতি নেন। ৫০১ জন নিয়ে শুরু করবো। কর্মীদের নিয়ে শুরু করেন, কেউ আমাদের কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে সম্ভব নয়। আপনারা নিজের খেয়ে আমার জন্য কাজ করেছেন। আমি আপনাদের প্রত্যেককে চিনতে চাই। যেন এলাকায় পা দেয়ার সাথে সাথে বলতে পারি সকলকে ডাকো। সেই এলাকায় ৫০১ জনই এমপি, আমি একা নই। 

এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সহ-সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তাজিম বাবু, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডল প্রমুখ।

ইত্তেফাক/এমএএম