ইমরান খানের কারণে স্থবির পাকিস্তান-আইএমএফ আলোচনা 

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:৫৫

পাকিস্তান ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যকার চলমান আলোচনা স্থবির হয়ে পড়েছে। শনিবার (১২ মার্চ) মিডিয়া রিপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে বিভিন্ন শর্ত একমত না হওয়ায় আলোচনা অমীমাংসিত হয়ে আছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান সরকারের অধীনে পাকিস্তানের অনিশ্চিত আর্থিক অবস্থা অব্যাহত থাকায় এই অনিশ্চয়তা রয়ে গেছে। পাকিস্তানের দেশের বাজেট ঘাটতি এবং চলতি হিসাবের ঘাটতির মধ্যে এই দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।  

গত মাসে পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ও প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হাফিজ এ পাশা প্রকাশ করেছেন যে, চলতি অর্থবছরের জন্য চলতি হিসাবের ঘাটতি ২০ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়ে ঐতিহাসিক রেকর্ডের দিকে যাচ্ছে। 

এমন অবস্থার মধ্যেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিতীয় দফায় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেন। গত ২ মার্চ ইমরান খান 'কামিয়াব পাকিস্তান প্রোগ্রাম' এর অধীনে পাকিস্তানি রুপি ৪০৭ বিলিয়ন মূল্যের একটি সুদ-মুক্ত ঋণ কর্মসূচি চালু করেন। তিনি দাবি করেন, এটি দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ভূমিকা রাখবে। 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পেট্রোল, ডিজেল ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি শিল্প খাতের জন্য কর ক্ষমা করে দেওয়ার জন্য ইমরান খানের ত্রাণ প্যাকেজ নিয়ে আইএমএফ গুরুতর আপত্তি তুলে। 

সংবাদ মাধ্যমের মতে, আইএমএফ শর্ত আরোপ করে পাকিস্তান কোনো করে ক্ষমা প্রদান করবে না। এটি একটি অবিচ্ছিন্ন কাঠামোগত মানদণ্ডের অংশ। এই শর্ত থাকা সত্ত্বেও, ইমরান খান সরকার এই ক্রমাগত কাঠামোগত মানদণ্ড লঙ্ঘন করেছে। এতেই চটেছে আইএফএফ। 

 

ইত্তেফাক/এসআর