মানিকগঞ্জ জেলা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা মরমি কবি মহিদুর রহমানের দুটি গানের বই অচিন পাখি সংগীত ও সংগীতা এর মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সোহয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে বই দুটির উন্মোচন হয়।
অচিন পাখি সংগীতা গানের বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। সংগীতা গানের বইটির মোড়ক উন্মোচন করেন গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব আবু সাঈদ ভূঁইয়া।
বই দুটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায়। স্টল নং-৩৫ মৌ প্রকাশনী সোহয়ার্দী উদ্যানে ও স্টল নং-৬৬৬ জয় বাংলা আর্ট গ্যালারি এন্ড স্টুডিও, বাংলা একাডেমি প্রাঙ্গণে।
