প্রথমবার

আপডেট : ২৬ নভেম্বর ২০১২, ২০:১৯
রথমবার জুটি হয়ে অভিনয় করছেন জয়া আহসান ও আরেফিন শুভ। তারা অভিনয় করছেন 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' শিরোনামের চলচ্চিত্রে। এতে জয়া পুরোপুরি নায়িকা হলেও শুভ কিছুটা খলনায়ক ধরনের। তাই জয়াকে ভালোবাসার কারণে নায়ক শাকিব খানের হাতে ঢিসুম ঢিসুম খেতে হয়। সম্প্রতি জয়া ও শুভ গিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে এই চলচ্চিত্রে একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। ছবিতে তেমনই একটি দৃশ্যে দেখা যাচ্ছে তাদের। রুম্মান রশীদ খানের পাণ্ডুলিপিতে চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাফি আহমেদ