নির্বাচকরা তার পাশে নেই। পাশে নেই সাবেক অধিনায়ক কপিল দেবের মতো মানুষও। এই সময় শচীন টেন্ডুলকার বলা যেত নিঃসঙ্গতম মানুষ। কিন্তু অন্তত দীর্ঘদিনের বন্ধু, সাবেক সতীর্থ ও আরেক ব্যাটিং কিংবদন্তী রাহুল দ্রাবিড়কে পাশে পাচ্ছেন টেন্ডুলকার। ভারতের সাবেক অধিনায়ক দ্রাবিড় মনে করেন এই মুহূর্তে শচিন টেন্ডুলকারকে ভারতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। ইংল্যান্ড মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচটি দশ উইকেটে জিতে চার টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করতে সক্ষম হয়েছে। ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। দ্রাবিড় মনে করেন আগের যেকোন সময়ের চেয়ে শচিনের প্রয়োজন ভারতের বেশি দরকার সিরিজের পরের ম্যাচগুলোতে।
শচিনের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। মুম্বাই টেস্টে তিনি ১৬ রান করেছেন দুই ইনিংস মিলিয়ে। আহমেদাবাদে তিনি ১৩ রান করেছিলেন প্রথম ইনিংসে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি। দশটি টেস্ট ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করতে পারেননি। দ্রাবিড় বলেন,‘ভারতের এই মুহূর্তে আগের সবসময়ের চেয়ে বেশি প্রয়োজন। সিরিজ এখন ১-১ এ রয়েছে। সিনিয়র খেলোয়াড়দের জন্য এটা গুরুত্বপূর্ণ ঘুরে দাঁড়ানোর এবং কে শচিনের চেয়ে ভাল করতে পারবে।
