সর্বজায়া তার জীবনের শেষ আশ্রয় হিসেবে বেছে নেয় একমাত্র বন্ধু সারাকে। স্বামী বিদেশে থাকায় সর্বজায়াকে পেয়ে মহা খুশি সারা। তবে সর্বজায়া ভীষণ কষ্ট পায় যখন জানতে পারে সারার সাথে হিমেশের সম্পর্ক ছিল। যার ফলে হিমেশের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় সর্বজায়া। এরমধ্যে ফেসবুকে সর্বজায়ার সাথে এক ডাক্তারের বন্ধুত্ব হয়। সে সর্বজায়াকে শেখায় কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এদিকে, সারার স্বামী বিদেশ থেকে ফিরে এসে তার পছন্দের মানুষ সর্বজায়াকে দেখার পর থেকে শুরু হয় আরেক নাটকীয়তা। সম্পর্কের বহুমুখী টানাপোড়েনের এই গল্প নিয়ে নাটক ‘সর্বজায়া, সারা, হিমেশ ও এ্যারন’ নির্মাণ করেছেন এজাজ মুন্না। এতে অভিনয় করেছেন মম, সজল, ঈশানা প্রমুখ। আজ রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারত হবে।
