যুদ্ধ দিনের বন্ধুরা

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৭
আমাদের স্বাধীনতা সংগ্রামে অনেক বিদেশি নানাভাবে সহযোগিতা দিয়েছেন। অনেক দিন পর সম্প্রতি সরকার সেসব যুদ্ধদিনের বন্ধুদের সম্মানিত করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে বৈশাখী টেলিভিশন নির্মাণ করেছে সাক্ষাত্কারমূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘যুদ্ধ দিনের বন্ধুরা’। ৭ পর্বের এই অনুষ্ঠান প্রচারিত হবে ১, ৮ ও ১৫ ডিসেম্বর শনিবার বিকাল সোয় ৪টায় এবং ৩, ৫, ১০ ও ১২ ডিসেম্বর বিকাল সোয়া ৫টায়। আজ শনিবার প্রথম পর্বের অতিথি ভারতীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক সুনীল দাসগুপ্ত ও তার স্ত্রী জার্মান নাগরিক বারবারা দাসগুপ্ত।