ইউএনএফপিএ ও বাম্বার যৌথ উদ্যোগে ৭ ডিসেম্বর খুলনায় আয়োজন করা হয়েছে মেগা কনসার্ট। ‘নারীর বিরুদ্ধে সহিংতায় না বলুন :প্রকৃত পুরুষ হউন’ শিরোনামে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবেন নগরবাউল, ফিডব্যাক, ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, দলছুট, প্রমিথিউস, শিরোনামহীন, মেকানিক্স, নেমেসিস, লালন, বেদুইন ও দৃক। এটি অনুষ্ঠিত হবে খুলনা স্টেডিয়ামে। এই কনসার্টের মিডিয়া পার্টনার থাকছে ‘দৈনিক ইত্তেফাক’। উল্লেখ্য, ২০১০ সাল থেকে ইউএনএফপিএ ‘নারীর বিরুদ্ধে সহিংতায় না বলুক’ কার্যক্রম চালিয়ে আসছে।
