আজকের অনুষ্ঠান (শুক্রবার)

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:০০
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ):প্রতিষ্ঠার ৪০ বছর উপলক্ষে জাসদ পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১১টা। জাপান দূতাবাস:বাংলাদেশ-জাপান কূটনীতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাপানিজ ড্রাম কনসার্ট ‘আউন ও হিদে-জাপানিজ মিউজিক ফিউশন’। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে বিকাল ৪টা। বাংলাদেশ জাতিসংঘ সমিতি:জাতিসংঘ ঘোষিত প্যালেস্টাইনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা। সিরডাপ মিলনায়তনে বিকাল ৪টা। আনন ফাউন্ডেশন:আনন শিশুসাহিত্য আসর-এর তৃতীয় সভা। নতুন বাজার, গুলশান-২ এর মিয়াভাই প্লাজায় বিকাল ৪টা। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা:যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মেলা সমাবেশ, মানববন্ধন ও গণসঙ্গীত অনুষ্ঠান। শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৩টা। বাংলাদেশ মানবাধিকার কমিশন:তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট:বিজয় দিবসের আগেই সকল চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা। জাতীয় পেশাজীবী পরিষদ:জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিষয়ক গোলটেবিল আলোচনা। জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩টা। বাংলাদেশ অর্থনীতি সমিতি:বিশ্বায়ন ও উন্নয়ন শীর্ষক লোক বক্তৃতা। আগারগাঁওস্থ এলজিইডি ভবনের আরডিইসি অডিটরিয়ামে বিকাল সাড়ে ৩টা। বঙ্গবন্ধু একাডেমী:ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মেয়র হানিফের ‘ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দেশবাসী দেখতে চায়’ শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টা।