চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল

শতদলের অপ্রত্যাশিত জয়

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:০২
ওশেন শীপ বিল্ডার্স চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবলে শতদল ক্লাব শুভ সূচনা করেছে। গতকাল বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামে ক্লাবটি ২-১ গোলে মোহামেডান ব্লুজকে হারায়। শতদলের পক্ষে খালেদ সাইফুল্লাহ ৩২ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন। বিজিত দলের হয়ে টনি বিরতির পর গোল করে সমতা আনলেও তা ধরে রাখতে পারেনি ব্লুজ। স্টেডিয়াম পাড়ার দল হিসেবে খ্যাত শতদল ক্লাব জিতলেও সমর্থকদের মন জয় করতে পারেনি। সে তুলনায় ভাল খেলে মোহামেডান ব্লুজ। কিন্তু ফিনিশিংয়ের অভাবে পিছিয়ে পড়তে হয় তাদের। এমনকি মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড় তন্ময়ের হাতে বল লাগায় রেফারীর দেয়া পেনাল্টি থেকে খালেদের গোলে এগিয়ে গিয়েছিল শতদল।