জাতীয় ভারত্তোলন শুরু আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:০৩
জাতীয় মহিলা ও পুরুষ এবং জুনিয়র ভারত্তোলনের তিনদিনব্যাপী প্রতিযোগিতা আজ শুক্রবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদে শুরু হচ্ছে। বিকাল সাড়ে তিনটায় এর উদ্বোধন হবে। ১০টি জেলা দল ও ২৮টি ক্লাবের সাথে সার্ভিসেস দল সেনা, বিমান, পুলিশ, আনসার, বিজিবি, জেল ও পুলিশ অংশ নিচ্ছে এবারের আসরে। সবদল মিলিয়ে ১৬০ পুরুষ এবং ২০ জন মহিলা ভারত্তোলক ২৩টি ওজন শ্রেণীতে লড়াই করবে। তিনদিনের এ প্রতিযোগিতার স্পন্সর ওয়ালটন রেফ্রিজারেটর জাতীয় ভারত্তোলন আয়োজনে দিচ্ছে এক লাখ টাকা। যদিও ব্যয় হবে চার লাখ টাকার বেশি, গতকাল দুপুরে ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জানান। এদিকে দেশে পুরুষদের চেয়ে মহিলা ভারত্তোলকের সংখ্যা কমে যাচ্ছে বলে জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। কারণ হিসেবে তারা মহিলা কোচের সংকট, ক্রীড়া সামগ্রী ও সংগঠকেরও অভাব রয়েছে বলে জানান সাধারণ সম্পাদক। এক প্রশ্নের জবাবে জানানো হয় ভারত্তোলকদের প্রতিমাসে বৃত্তি দেয়া হচ্ছে। অনুশীলন পারফরম্যান্স অনুসারে সর্বোচ্চ বৃত্তি ছয় হাজার টাকা। ঢাকায় ২০১০ সালে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদকটি আসে ভারত্তোলন থেকে। সেই আসরে ভারত্তোলনে বাংলাদেশ একটি স্বর্ণ, দুইটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক জয় করে।