যুবকের হাতে
একটি প্রদীপ শিখা প্রদীপ্ত উজ্জ্বল
তাই সে অসম সাহসী হয়ে ওঠে,
বলে : এসো তবে আলোকের ঝরনা ধারায়
ঘুচাবো মনের কালো অন্ধকার একাকিত্ব সব...
হাত বাড়াতেই
সুতীব্র দহনে জ্বলে উঠি আমি—
কৃশানুতে দগ্ধ এ প্রাণ
সেই থেকে চেতনার গভীর গহনে নিরন্তর
নিজেই জ্বালিয়ে রাখে
অতন্দ্র প্রদীপ শিখা চির বিরহের।
