একটি প্রদীপ শিখা

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:১৬
যুবকের হাতে একটি প্রদীপ শিখা প্রদীপ্ত উজ্জ্বল তাই সে অসম সাহসী হয়ে ওঠে, বলে : এসো তবে আলোকের ঝরনা ধারায় ঘুচাবো মনের কালো অন্ধকার একাকিত্ব সব... হাত বাড়াতেই সুতীব্র দহনে জ্বলে উঠি আমি— কৃশানুতে দগ্ধ এ প্রাণ সেই থেকে চেতনার গভীর গহনে নিরন্তর নিজেই জ্বালিয়ে রাখে অতন্দ্র প্রদীপ শিখা চির বিরহের।