সংস্কৃতির এ সপ্তাহ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোত্সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সপ্তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোত্সব। স্থান- টিএসসি, সময়- প্রতিদিন সন্ধ্যা ছয়টা। ২৩ ডিসেম্বর শুরু হওয়া এ উত্সব শেষ হবে ৫ ডিসেম্বর। ঢাকা আর্ট সেন্টারে দলীয় চিত্র প্রদর্শনী ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে দলীয় চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা। চলবে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। সৃজনে শেকড়ে ১১ বেঙ্গল শিল্পালয়ে চলছে ১২ জন শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনী ‘সৃজনে শেকড়ে ১১’। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। শাস্ত্রীয় সঙ্গীত উত্সব বেঙ্গ-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সঙ্গীত উত্সব শুরু হয়েছে মিরপুরস্থ আর্মি স্টেডিয়ামে। প্রদর্শনীটি শুরু হয়েছে ২৯ নভেম্বর, শেষ হবে ২ ডিসেম্বর। জীবনানন্দ মেলা ১২ জাতীয় কবিতা পরিষদ, বরিশাল-এর উদ্যোগে শুরু হচ্ছে আজ থেকে জীবনানন্দ মেলা। মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশে মুক্তি পাচ্ছে অ্যাক্সপেন্ডেবলস ২ এসএমজি নিবেদিত ২০১২ সালে হলিউডের ব্যবসা সফল ছবি দ্যা অ্যাক্সপেন্ডেবলস ২ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ৭ ডিসেম্বর থেকে ঢাকাসহ সারাদেশের দর্শকরা ছবিটি বড় পর্দায় দেখতে পাবেন। ১৫তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১৫তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী। চলবে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।