আমির খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘তালাশ’ মুক্তি পেল গতকাল। এ উপলক্ষে গতকাল মুম্বাইয়ে একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। যেখানে আমির খান ও এই ছবির অন্য দুই অভিনেত্রী রানী মুখার্জী এবং কারিনা কাপুর উপস্থিত ছিলেন। ছবিটি পরিচালনা করেছেন রিমা কাগতি। ছবিটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। যিনি ‘কাহানি’ ও ‘গ্যাং অফ ওয়াসেপুর’ নামের দুইটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ছবিটির গল্পে পুলিশ অফিসার সূর্য সিং সাখাওয়াত চরিত্রে অভিনয় করেছেন আমির খান। একটি গাড়ি দূর্ঘটনা নিয়ে পুরো ছবির কাহিনী। গাড়ি দুর্ঘটনাকে সবাই স্বাভাবিকভাবে নিলেও মূলত এটি পরিকল্পিত এবং হত্যা ছিল। আর তার তালাশ নিয়ে পুরো ছবির কাহিনী। জানা গেছে, অধিকাংশ এবং গুরুত্বপূর্ণ দৃশ্যায়ন করা হয়েছে রাতে। এবার দেখার পালা পারফেক্টশনিস্ট আমির খান ও তার ‘তালাশ’-এর বক্সঅফিসে সফলতা কতটুকু।
