বিজ্ঞাপনের জন্য নয় সোনাক্ষি!

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৪
বলিউডের সব অভিনেত্রীদের মধ্যেই রয়েছে নিজেকে দৈহিক গঢ়নের দিক দিয়ে আকর্ষিত করে রাখা। সোনাক্ষিও চান নিজেকে স্লিম ও ফিট রাখতে। আর এই চাওয়া থেকেই আপ্রাণ পরিশ্রম করে সোনাক্ষি নিজের ওজন অনেক কমিয়েছেন। কিন্তু তারপরও হচ্ছে না, সম্প্রতি এক প্রতিষ্ঠান তাকে ‘মোটা’ বলেছে। ওই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে ঋত্বিক রোশনের সঙ্গে সোনাক্ষির কাজ করার কথা চলছিল। আর তখনই প্রতিষ্ঠানটি থেকে জানানো হয় সোনাক্ষি অনেক মোটা, তিনি বিজ্ঞাপনের জন্য সঠিক নয়। বিজ্ঞাপনটি করার জন্য প্রতিষ্ঠানটি সোনাক্ষিকে দুটি প্রস্তাব দিয়েছে, যার মধ্যে যেকোনো একটি বাছাই করতে হবে। প্রস্তাব দুটোর একটি হলো নিজেকে আরও স্লিম করতে হবে, অন্যটি হলো বিজ্ঞাপনটি ছেড়ে দিতে হবে। কিন্তু সোনাক্ষিও চান না বিজ্ঞাপনটি হাতছাড়া হউক, অন্যদিকে নিজের শরীরের ওজন কমানোও প্রয়োজন বলে মনে করেন তিনি। আর এই বিজ্ঞাপনটিকে নিজের শরীরের ওজন কমানোর একটি বড় সুযোগ বলে মনে করছেন সোনাক্ষি। তবে প্রতিষ্ঠানটি সোনাক্ষির বদলে দীপিকা পাড়ুকোনকেও বাছাই করে রেখেছে। যদি সোনাক্ষি বিজ্ঞাপনটি করে তাহলে দীপিকা এই বিজ্ঞাপনে থাকছে না।