হাজীগঞ্জে হার্বাল চিকিত্সার নামে প্রতারণা

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৫
হাজীগঞ্জে হার্বাল চিকিত্সার নামে চলছে প্রতারণা। প্রতারণার শিকার হচ্ছে গ্রামগঞ্জ থেকে আসা অসহায় রোগীরা। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোড আখন্দ হার্বাল মেডিক্যাল সেন্টার, সেখানে হাকিম মো. নিজামউদ্দিন আখন্দ ইউনানী চিকিত্সা দিয়ে থাকেন দীর্ঘদিন ধরে হাঁপানি, যৌন, বাত-ব্যথা, স্ত্রীরোগের চিকিত্সা দেয়। এমনকি নরসিংদী জেলার রায়পুরা পৌরসভায়ও তার একটি চেম্বার রয়েছে। হাজীগঞ্জের বিভিন্ন হার্বাল মেডিক্যালে গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা প্রতারিত হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানীয় স্যাটেলাইটে যৌন চিকিত্সার নামে অশ্লীল বিজ্ঞাপন দিয়ে সাধারণ রোগীদেরকে প্রতারিত করছে। এছাড়াও হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উঠতি বয়সের ছেলে-মেয়েদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন পোস্টার দিয়ে বিভিন্ন হার্বাল চিকিত্সা কেন্দ্রের প্রচার চালাচ্ছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এসমস্ত পোস্টার দেখে লজ্জাবোধ করছে। বর্তমান সরকার যেখানে ইভটিজিং বা যৌন হয়রানিকে কঠিনভাবে প্রতিরোধ করছেন, সেখানে এ বিষয়ে আখন্দ হার্বাল মেডিক্যাল সেন্টারের স্বত্বাধিকারী ডা. হাকীম মো. নিজামউদ্দিন আখন্দ জানান, যে ঘটনাটি ঘটেছে তা সম্পূর্ণ বেআইনী। এর জন্য দুঃখ প্রকাশ করি। এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার দত্ত জানান, যে ডাক্তার সরকারি হার্বাল মেডিক্যাল কলেজ থেকে ডিগ্রি নিচ্ছে তারা হার্বালের বৈধ ডাক্তার। অনেকে হার্বালের উপর ১ মাস থেকে ৬ মাসের প্রশিক্ষণ সার্টিফিকেট নিয়ে ডিগ্রীধারী ডাক্তার সেজে হার্বাল চিকিত্সার নামে প্রতারণা করছে। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, হার্বাল চিকিত্সকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।