বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘সূর্য উঠার আগে’। নাকটিতে মূখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, শাহেদ শরীফ খাঁন এবং সহিদুল আলম সাচ্চু। রাবেয়া খাতুনের রচনা এবং আল তাৈহিদের পরিচালনায় ‘সূর্য উঠার আগে’ সখিনার চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী ফারজানা ছবি বলেন, ‘সখিনা মূলত যুদ্ধকালীন সময়ে নিপীড়িত, নিগৃহিত লক্ষ লক্ষ নারীর প্রতিনিধিত্বকারী একটি চরিত্র। আমি বরাবই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে থাকি। আমি যুদ্ধ দেখিনি তবে এসব চরিত্র অভিনয় সুবাধে যুদ্ধকালীন ভয়াবহতা টের পাই। এটি আমার জন্য ভীষণ সৌভাগ্যের। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। নাটকের গল্পে আমি ও আমার স্বামী যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেই। কিন্তু যুদ্ধে যাওয়ার আগেই তাকে বন্দী করে হানাদারেরা। ফিরে আসে একজন রাজাকার হয়ে। যুদ্ধ শেষ হয়, আমি বেচে থাকি, কিন্তু যুদ্ধের ৪৭ বছর পরও আমি ভুলিনি। সেই রাজাকারদের সময়মতো উপযুক্ত শাস্তি দেই।’
