উদিত নারায়ণ
বলিউডের কিংবদন্তি কণ্ঠশিল্পী। ১৯৫৫ সালের এই দিনে তিনি নেপালে জন্মগ্রহণ করেন। শুধু গানই নয়, বেশ কিছু ছবিতেও তিনি অভিনয় করেছেন। বলিউড, তামিল, তেলেগু ও মালায়াম চলচ্চিত্র মিলিয়ে তার গানের সংখ্যা রয়েছে এক হাজারেরও অধিক। তার কণ্ঠে স্থান পেয়েছে বলিউডের অধিকাংশ জনপ্রিয় গান। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড, জি-সিনে অ্যাওয়ার্ড, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসহ আরও বেশ কিছু ঘরানা মিলিয়ে দেড়শতাধিক অ্যাওয়ার্ড তিনি অর্জন করেছেন।
