জিটিভিতে সাপ্তাহিকভাবে সম্প্রচার শুরু ব্যাতিক্রমী স্টুডিও কনসার্ট গানোফোন। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরণের গানের শিল্পীদের নিয়ে জিটিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে। ফোনের পাশাপাশি এসএমএস ও ফেইসবুক দর্শকরা অংশগ্রহণ করতে পারবেন। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন মডেল ও উপস্থাপক এ্যানি। গানোফোনের এবারের পর্বে অতিথি হিসেবে আসছেন কণ্ঠশিল্পী আগুন। অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।
