গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মোবাশ্বের আলী ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব সাহিত্যের বিশিষ্ট অনুবাদক, সমালোচক ও ভাষা সৈনিক প্রফেসর মোবাশ্বের আলী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, কলামিস্ট মোনায়েম সরকার ও প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. ছন্দশ্রী পাল, কথাশিল্পী জামালউদ্দীন, কবি হামিদুল আলম সখা, কবি ইকবাল কবির তালুকদার। সভাপতিত্ব করেন এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোবাশ্বের আলী ফাউন্ডেশনের সভাপতি সৌরভ জাহাঙ্গীর। -প্রেস বিজ্ঞপ্তি
