মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম) পিএসসি কাজীপুর উপজেলার ৬০ জন মুক্তিযোদ্ধার মাঝে গতকাল শুক্রবার অনুুদান প্রদান করেন। জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
কাজীপুর ইউনিট কমান্ডার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তানভির শাকিল জয় এমপি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব শরিফউদ্দিন, কাজীপুর উপজেলা চেয়ারম্যান বকুল সরকার, সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, লুত্ফর রহমান অরুন প্রমুখ।
