আর মাত্র একটি ম্যাচ; এরপরই মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সির সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। তাই, তার নতুন গন্তব্য নিয়ে এখন জল্পনা- কল্পনার শেষ নেই। গুঞ্জন উঠেছিল ফরাসি দ্বিতীয় বিভাগের দল মোনাকো তে যাচ্ছেন তিনি। তবে, তিনি নিজেই জানালেন ফ্রান্সে যাওয়ার ইচ্ছা তার নেই। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে আমি ফ্রান্সে যাচ্ছি নাকি। তবে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি মোনাকোতে যাচ্ছি না।’
