দেশের ভিন্ন চারটি ভেন্যুতে ১৪তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলাগুলো আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এ রাউন্ডের খেলাগুলো গতকাল শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিসিবি তা একদিন পিছিয়ে দেয়।
চারদিনের এ প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা বিভাগ শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা বিভাগের। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা মেট্টো ও রংপুর বিভাগ। অপরদিকে সাভারের বিকেএসপিতে খেলবে সিলেট ও রাজশাহী।
