জমজমাট কারিনা!

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:২২
‘দাবাঙ’ ছবিতে ২০১০ সালে এক ‘ঝান্ু্ভ্র বাম’ দিয়ে মুন্নী ওরফে মালাইকা পুরো বলিউডকে মাসব্যাপী মালিশ করেছিলেন। এবার সেই একই ছবির সিক্যুয়ালে কারিনাও এসেছেন, তবে কোনো ঝান্ডু বাম নিয়ে নয়। কারিনা এসেছেন ফেভিকল নিয়ে। চেষ্টা করছেন ফেভিকলের মজবুত আঠা দিয়ে বলিউড প্রেমীদের আটকে রাখার জন্য, আর তাই গানটির শিরোনাম ‘ফেভিকলসে দিল ম্যায় চিপকা দো’। তবে মুন্নী যে একেবারেই নেই তা নয়, মুন্নীও এবার এসেছেন, তবে কোনো মলম নিয়ে নয়। তিনি এবার চুলবুল পাণ্ডের শিটিতে মজেছেন। তবে তার শিটিতে মজার গানটি এখনও স্যাটেলাইটে প্রচার শুরু হয়নি। সেই সুযোগে কারিনার ফেভিকল বাজারে বেশ ভালোই আটকাচ্ছে। কারিনার করা দ্বিতীয় এই আইটেম গানটি এখন বলিউড অডিওর টপচার্টে।