সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী প্রতিষ্ঠার ৩৭ বছর পূর্তিতে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বিশিষ্ট কণ্ঠশিল্পী ‘আবিদা সুলতানা গানের সন্ধ্যা’ শিরোনামের এক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আবিদা সুলতানা রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, আধুনিক, লোকগীতি ছাড়াও দেশাত্মবোধক গান উপস্থিত দর্শক-শ্রোতাদের গেয়ে শোনাবেন। সংগীতের সাথে থাকছে মডার্ন ড্যান্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবদুল জলিল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, কবি সৈয়দ শামসুল হক, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আবিদা সুলতানার এই অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।
