হাসপাতাল ছাড়লেন মনিশা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:২৫
গত শুক্রবার সকালেই জাসলক হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী মনিশা কৈরালা। উল্লেখ্য, গত বুধবার হঠাত্ করেই শারীরিকভাবে ভীষণ অসুস্থতা অনুভব করে অচেতন হয়ে পড়েন তিনি। তারপর তাকে চিকিত্সার জন্য মুম্বাইয়স্থ জাসলক হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক স্বাস্থ্য পরীক্ষা করার পর জানা যায় তার ক্যান্সার। কথা ছিল বেশ কিছুদিন এই হাসপাতালেই মনিশার চিকিত্সা চলবে, কিন্তু মনিশা এখন হাসপাতালে থাকতে চান না, তাই হাসপাতালে ছেড়ে বাসায় চলে এলেন। বাসাতেই দু’জন সেবিকা নিয়োজিত করেছেন তিনি।