ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, রাজ ব্যর্থ হয়ে লন্ডন ফিরে যাচ্ছে, এলাকা থেকে প্রথম যেতে হবে ট্রেনে, কিন্তু না সিমরানও সাহস দেখিয়ে প্রেমের জয় হওয়ার জন্য রাজের হাত ধরার চেষ্টা করলেন। ট্রেন ছুটছে, গতি বাড়ছে। রাজ ট্রেনের দরজা দিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সিমরান দৌড়ে এসে রাজের হাত ধরল এবং ট্রেনে উঠল, এমনটাই ঘটেছিল শাহরুখ-কাজলের ছবিটিতে। ভারতীয় রোমান্টিক ছবির ইতিহাস সেরা এই ক্লাইম্যাক্স আবারও ফিরে আসছে। তবে ১৭ বছর পর খানিকটা মডার্ন ধারায়। ১৭ বছর আগের সেই দৃশ্যের প্রায় সবকিছুই রেখেছেন পরিচালক। শুধু কাজল হয়ে গেল দীপিকা। যশ চোপড়ার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবার হলো রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’। আরেকটু বদলেছে, কাজল এসেছিলেন বধু বেশে, দীপিকা এবার হলুদ-সবুজ-কমলা ঘাঘরা চোলিতে প্ল্যাটফর্ম ধরে ছুটে আসবেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকে ছবিটির শুটিং শুরু হয় এবং সম্প্রতি ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির উপরের এই স্থিরচিত্রটি অনলাইনে প্রকাশ হয়। ছবিটি আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাবে বলে জানা গেছে।
