অঘটন ঘটন পটিয়সী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:২৬
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অঘটন ঘটন পটিয়সী’। নাটকটি প্রতি শনিবার ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে। আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, জেনি, রুনা খান, সৈয়দ হাসান ইমাম, আল মনসুর, লায়লা হাসান, কায়েস চৌধুরী, ঊর্মিলা, মিশু সাব্বির, উত্পল সর্বজ্ঞ, পিদিম, রুবল লোদী, শাহরিয়াজ, রূপা, শাহেদ আলী প্রমুখ। ‘জ্যাক ভাইকে চেনে না শেয়ার বাজারে এমন মানুষ পাওয়া সত্যিই বিরল। মা-পাগল এই জ্যাক ভাই তার ব্যবসায় নাম-টাকা দুটোই কামিয়েছেন। যদিও বিচিত্র তার জীবনভঙ্গি, চলাফেরা হাস্যকর, কর্মকাণ্ড খেয়ালি, আর্থিক জীবনে বেহিসেবী। জ্যাক ভাইয়ের জীবনের উত্থান-পতন বহুতল ভবনের লিফটের মতোই; সর্বোচ্চ তলা থেকে বেসমেন্ট পর্যন্ত বিস্তৃত। প্রতিটি মানুষের জীবন একেকটি উপন্যাস। প্রতিটি উপন্যাসের যেমন থাকে অনেক চরিত্র। জ্যাক ভাই নামের উপন্যাসটির চরিত্রও তো আর এক-আধটা নয়! এমনকি কোনো চরিত্র গুরুত্বহীনও নয়।’