বিনোদন প্রতিদিন চয়েজ

তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:২৭
ডিসেম্বর মাস আমাদের ইতিহাসের মাস, গর্বের মাস এবং বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছি বিজয়। পেয়েছি লাল সবুজের পতাকা। বিজয়ের মাস ডিসেম্বরে জিটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। বিশেষ এই অনুষ্ঠানমালায় রয়েছে গতকাল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে নাসির উদ্দিন ইউসুফের উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘তোমাদের এই ঋন কোনদিন শোধ হবেনা’।