প্রথমবারের মত বৃহত্ আকারে ঋণ প্রাপ্তিতে সামিটের সাফল্য

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:২৪
সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড ৩৪১ মেগাওয়াট দ্বৈত জ্বালানি পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ বাস্তবায়নের জন্য প্রথমবারের মত সর্ববৃহত্ ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ প্রাপ্তি অনুমোদন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের স্ক্রুটিনি কমিটির সভাপতি ড. আতিয়ার রহমানের সভাপতিত্বে সম্প্রতি ইনভেস্টমেন্ট বোর্ডের ৭১তম সভায় এই সর্ববৃহত্ ঋণটি অনুমোদিত হয়। ১৯০ মিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে ১২০ মিলিয়ন মার্কিন ডলার ডিইজি জার্মানি ও তার অনুমোদিত সংস্থাসমূহ ৪০ মিলিয়ন মার্কিন ডলার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ৩০ মিলিয়ন মার্কিন ডলার ইটকল কর্তৃক যৌথভাবে প্রদান করা হবে। এই ঋণ সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক ৮ হতে ১২ বত্সরের জন্য স্বল্পসুদে ৪০টি সমকিস্তিতে ডিইজি ও ইটকলকে এবং ২৪টি সমকিস্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ফেরত প্রদান করার শর্ত আছে।-প্রেস বিজ্ঞপ্তি