শারাপোভার চোখ শীর্ষে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩১
মারিয়া শারাপোভা আবার বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় হতে চান। ২০১২ সালটি ভাল কাটানোর সুবাদে তার মধ্যে এই আশাবাদ দেখা দিয়েছে। ২০০৮ সালে কাঁধের ইনজুরির পর আবার টেনিস সার্কিটে ফিরে শারাপোভা গেল বছর স্বল্প সময়ের জন্য এক নম্বরে ফিরেছিলেন। শারাপোভা বলেন, ‘অবশ্যই লক্ষ্য হলো শীর্ষস্থানের জন্য লড়া এবং আপনি সবসময়েই সেখানে উঠতে ও থাকতে চাইবেন।’ গতকাল শনিবার রাতে ইটালির মিলানে তিনি একটি প্রদর্শনী টুর্নামেন্টে খেলার প্রাক্কালে তার এ আকাঙ্ক্ষার কথা জানান। এই প্রতিযোগিতায় তিনি বিশ্বের আরেক সাবেক এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার আনা ইভানোভিচের সাথে মিলে দুই ইটালিয়ান সারা এরানি ও রবার্তা ভিনচির সাথে একক ও দ্বৈতে খেলবেন।