জেলা সাঁতারে চট্টগ্রাম ক্লাবের শিরোপা জয়

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩২
চট্টগ্রাম ক্লাব জেলা সাঁতার প্রতিযোগিতায় শিরোপা জিতেছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় রানার্সআপ হয় এমএইচ স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম ক্লাবের অর্জিত পয়েন্ট ১৬ এবং এমএইচ ক্লাবের ১১। সিজেকেএ অধিভুক্ত ৮টি ক্লাবের ৬০ জন সাঁতারু বিভিন্ন গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। দীর্ঘ ৪০ বছর পর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে স্বল্প পরিসরে সাঁতার আয়োজন প্রশংসা পেয়েছে। এর ফলে ক্রীড়াঙ্গনে একটি সুইমিং পুল নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে । গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাব সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।