ইইএফ প্রকল্পে সর্বোচ্চ ৫১ শতাংশ ঋণ নেয়া যাবে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
সমমূলধনী শিল্প তহবিল বা ইইএফ থেকে অর্থ নিয়ে কৃষি খাতে মূলধনী যন্ত্রপাতি নির্ভর প্রকল্পে গ্রাহকরা সর্বোচ্চ ৫১ শতাংশ ব্যাংক ঋণ নিতে পারবেন। এর আগে এধরনের প্রকল্পের বিপরীতে ঋণের ক্ষেত্রে বিভিন্ন ধরণের বিধি নিষেধ ছিলো। এধরনের ঋণ নিতে সরকারি খাতের একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনাপত্তিপত্র ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে দেখাতে হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জারি করা সার্কুলারে বলা হয়েছে, ইইএফ অনুমোদিত কোনো প্রকল্পের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে চলতি মূলধন ঋণ নিতে হলে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথমে আইসিবিতে আবেদন করতে হবে।