হলিউড ছাড়ছেন জোলি!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:২৪
বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজ এবার অভিনয় ছাড়ছেন, ঠিক এরকম কথা শুনলে হয়তো অসংখ্য ভক্ত মনে অনেক কষ্ট পেতে পারেন। ‘ট্রু ওমেন’, ‘জর্জ ওয়ালেস’, ‘গিয়া’, ‘প্লেয়িং বাই হার্ট’, ‘গার্ল, ইন্টারাপ্টেড’, ‘গন ইন সিক্সটি সেকেন্ড’, ‘লারা ক্রফট টম্ব রাইডার’, ‘মি. অ্যান্ড মিস স্মিথ’, ‘এ মাইটি হার্ট’, ‘ওয়ান্টেড’, ‘চ্যাঞ্জেলিং’, ‘সল্ট’, ‘দ্য টুরিস্ট’-এর মতো হলিউডের সুপারহিট ছবিগুলো উপহার দিয়েছেন জোলি। সেই জোলিই এবার হলিউড ছাড়ছেন, ছাড়ছেন অভিনয়। তার কারণ শুধুই সংসার। গত কয়েক বছর ধরেই তাদের বিয়ের কথা চলছে। এখনও বিয়ে না হলেও খুব শীঘ্রই বিয়ে সম্পন্ন হবে তা নিশ্চিত। কিন্তু বিয়ের জন্যও নয়, ছাড়ছেন সন্তানদের জন্য। সন্তানদের দেখভালের জন্যই অ্যাঞ্জেলিনা জোলি হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলি এখন ‘মেলফিসেন্ট’ চলচ্চিত্রে অভিনয় করছেন। যা আগামী বছর মুক্তি পাবে।