‘মুন্নী বদনাম হুয়ি’ গানটি ২০১০ সালের সেরা গানের মধ্যে একটি ছিল। ব্যাপক আলোড়ন তুলেছিল গানটি। সেই ছবিরই সিক্যুয়ালে মুন্নী আবারও গান করেছেন। আর সেই গানটি খুব শীঘ্রই ভারতীয় চ্যানেলে প্রচার হবে। তবে এবার আর মুন্নী বদনাম হচ্ছেন না। তিনি এবার ‘পান্ডে জি শিটি মারে’ শিরোনামের গানে পারফর্ম করেছেন। ভিডিওটি টেলিভিশনে প্রচার না হলেও অডিও টপচার্টে গানটির অবস্থান এখন শীর্ষে। এবারের গানে মুন্নীর সঙ্গে আরও পারফর্ম করেছেন দাবাঙ বয় সালমান খান। যার শিটিতেই নেচে উঠে মুন্নী। শুধু সালমানই নয়, গানে আরও পারফর্ম করেন সোনাক্ষি সিনহা ওরফে ছবিটির অন্যতম চরিত্র রাজ্জু। খুব শীঘ্রই গানটির ভিডিও স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, ছবিটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে।
