প্রথমবারের মতো একসাথে একই অ্যালবামে গান নয়, পুরো দ্বৈত একটি অ্যালবাম করছেন শাকিলা জাফর ও আসিফ আকবর। অডিও ইন্ডাস্ট্রির প্রতি বরাবরের অভিমান ভেঙে আবারও গান শুরু করেছেন তিনি। তবে খুব বেছে বেছে কাজ করছেন আসিফ। সেই ধারাবাহিকতায় খুব শিগগিরই রেকর্ডিং শুরু হবে শাকিলা জাফর ও আসিফের এই দ্বৈত গানের অ্যালবাম। অ্যালবামের গান বাছাইয়ের কাজ চলছে। এরই মধ্যে বেশ ক’টি গানের সুরের কাজ হয়েছে। এই অ্যালবাম প্রসঙ্গে শাকিলা জাফর বলেন, ‘আসিফ আমার বরাবরেরই খুব প্রিয় শিল্পী। ওর সাথে এর আগেও কাজ করেছি। তবে বিচ্ছিন্নভাবে। এবারে একটি গোটা অ্যালবামের কাজ করা হচ্ছে। অবশ্যই ভালো কিছু হবে।’ আসিফ বলেন, ‘শ্রোতাদেরকে কোনো প্লাস্টিক সাউন্ড নয়। একেবারে অ্যাকুস্টিক মিউজিক কম্পোজিশেনে মিষ্টি কিছু গান করছি।’
