আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’। আর এই অনুষ্ঠান শুরু হওয়া উদ্দেশে গতকাল থেকে এর অডিশন শুরু হয়েছে। গতকাল রংপুরের টাউন হলে এই অডিশন অনুষ্ঠিত হয়। আজ কুমিল্লা টাউন হলে এর অডিশন চলবে। আগামীকাল রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এর অডিশন অনুষ্ঠিত হবে এবং আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামের কে.সি.ডি রোডের মুসলিম হলে অডিশন অনুষ্ঠিত হবে। সর্বশেষ আগামী ৭ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ অডিটোরিয়ামে এই অডিশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সর্বশেষ জি-বাংলার ‘মীরাক্কেল সিজন ৬’ অনুষ্ঠিত হয়। এবার চলছে সিজন ৭-এর অডিশন। গত সিজনে বাংলাদেশের চারজন ছিলেন ফাইনাল রাউন্ডে। তারা হলেন, আবু হেনা রনি, সজল, ইশতিয়াক ও জামিল। বাংলাদেশের আবু হেনা রনি গত সিজনের চ্যাম্পিয়ন হন।
