আজই বাজারে এসেছে টালিউডের চলচ্চিত্র ‘নদী রে তুই’-এর অডিও অ্যালবাম। কলকাতার সুরকার দ্রোণ আচার্য্যের সুর ও সংগীতে এবং বাংলাদেশের গীতিকার সাজ্জাদ হুসাইনের কথায় অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা, রাঘব চট্টোপাধ্যায়, গার্গী ঘোষ, দিয়া, আনান ও প্রমা । কলকাতার সিনেমায় গান লেখা প্রসঙ্গে সাজ্জাদ হুসাইন বলেন—‘এই প্রথম একটি ফোক ঘরানার গান লিখলাম। গানের সুর ও সংগীতায়োজন খুব ভালো লেগেছে। নচিকেতাও বেশ ভালো গেয়েছেন। ভালো লাগছে, এমন ভালো একটি কাজের অংশীদার হতে পেরে।’
