সাফল্য নিয়ে ফিরলো বাংলাদেশ বোচী দল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
ব্রুনাইয়ের রাজধানী দারুস সালামে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস চতুর্থ এশিয়া প্যাসিফিক বোচী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য নিয়ে ফিরলো বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী বোচী দল। বাংলাদেশ মোট ৯ টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক লাভ করে তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে। গতকাল রাতে প্রতিযোগিতা শেষে ১০ সদস্যের বাংলাদেশ বোচী দল ঢাকায় ফিরে আসে। এ সময় দলকে ফুলেল অভ্যর্থনা জানান স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জওয়াহেরুল ইসলাম মামুন, জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, ক্রীড়া পরিচালক খায়রুল ইসলাম খান, পরিচালক মিসেস কামরুন নাহার ডানা এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম. এ তাহের।