জাতীয় ক্রিকেট লিগ

সাব্বিরের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে রাজশাহী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
সাব্বির রহমানের সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের খেলায় সিলেটের বিরুদ্ধে ইতিমধ্যে শুধু এগিয়েই যায়নি, বড় সংগ্রহের আশা জাগিয়ে তুলেছে। দেশের অপর তিন ভেন্যুতে চার দিনের এ লিগের ষষ্ঠ রাউন্ডের খেলায় বরিশাল আট রানে ছাড়িয়ে যায় চট্টগ্রামকে, ঢাকা মেট্রোর বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়েছে রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের বিরুদ্ধে এগিয়ে যায় খুলনা বিভাগ। সিলেট-রাজশাহী সাব্বির রহমানের সেঞ্চুরিতে রাজশাহী বিভাগ বিকেএসপিতে অনুষ্ঠানরত খেলায় সিলেট বিভাগের বিরুদ্ধে বড় সংগ্রহ গড়তে যাচ্ছে। এর আগে রাজশাহী আগের দিনের দুই উইকেটে হারানো ১০ রান নিয়ে খেলতে নামে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের স্ট্যাম্প তোলার আগ পর্যন্ত ৯৭ ওভারে আট উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে। সিলেট এর আগে প্রথম ইনিংসে করেছিল ২১৮ রান। সংক্ষিপ্ত স্কোর সিলেট বিভাগ ১ম ইনিংস-২১৮ (অলোক ৪৬, রুম্মান ৩৫, এনামুল ২৬; ফরহাদ ৪/২৬, সজিব ৩/৮১, তাজুল ২/৪৭)। রাজশাহী বিভাগ ১ম ইনিংস-৩৩৪/৮ (সাব্বির ১৩৬, মাইশুকুর ৫৮, ফরহাদ ৪৬, হামিদুল ৪১, অতিরিক্ত ১৯; এনামুল জুনিয়র ৬/১০৩)। বরিশাল-চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ গতকাল দ্বিতীয় দিনে স্ট্যাম্প তোলার আগে বরিশালের বিরুদ্ধে ৭১ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে। এর আগে বরিশাল বিভাগ আগের দিনের ছয় উইকেট হারিয়ে তোলা ১৮৯ রান নিয়ে খেলতে নেমে ২০৪ রানে অলআউট হয়। সিলেট স্টেডিয়ামে এই রানগুলো তুলতে ১০৪.৪ ওভার পর্যন্ত খেলতে সক্ষম হয়েছিল বরিশাল। সংক্ষিপ্ত স্কোর বরিশাল বিভাগ ১ম ইনিংস-২০৪ (সালমান ৯৮, সজিব অপরাজিত ৪৯, অতিরিক্ত ২৩; ইয়াসির ৫/২৫ ও রেজাউল ২/৫৪)। চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস-১৯৬ (নাজিম ৭২, ফয়সাল অপরাজিত ৭০, ইরফান অপরাজিত ১৪; মনির ২/৩১, কামরুল ২/৪৬)। রংপুর বিভাগ-ঢাকা মেট্রো ঢাকা মেট্রোর বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়েছে রংপুর বিভাগ। গতকাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দলটি নিজেদের দ্বিতীয় পালায় ৫০ ওভার ব্যাট করে চার উইকেটে ১৬৮ রান করে। এর আগে ঢাকা আগের দিনের ছয় উইকেটে তোলা ১৪৩ রানে খেলতে নেমে শেষ পর্যন্ত ২৫৩ রান তুলতে সক্ষম হয়। রংপুর প্রথম ইনিংসে করেছিল কেবল ১২৯ রান। সংক্ষিপ্ত স্কোর রংপুর বিভাগ ১ম ইনিংস-১২৯ ও ১৬৮/৪ (লিটন ৬২, তারিক অপরাজিত ৫১, শুভ অপরাজিত ৩১; আবু ১/২৪, আরাফাত ১/২৭, তালহা ১/৩৮, সানি ১/৪২)। ঢাকা মেট্রো ১ম ইনিংস-২৫৩ (আয়ুব ৬২, আরাফাত ৪২, তালহা ৩৪, মেহরাব ৩০; বাবু ৪/৭৩, সাজেদুল ২/২৯, শুভ ২/৬১)। খুলনা বিভাগ-ঢাকা বিভাগ ওপেনার ইমরুল কায়েসের অপরাজিত অর্ধশতকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা বিভাগ ৪৭ ওভারে এক উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ঢাকা বিভাগের বিরুদ্ধে জোরালোভাবে খেলায় ফিরে এসেছে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠানরত খেলাটিতে ঢাকা কাল ২২৯ রানে প্রথম ইনিংস শেষ করে। খুলনা প্রথম ইনিংসে করেছিল ১৭১ রান। সংক্ষিপ্ত স্কোর খুলনা বিভাগ:১ম ইনিংস-১৭১ ও ২য় ইনিংস-৪৭ ওভারে ১১৭/১ (ইমরুল কায়েস অপরাজিত ৮৫, নাজমুস অপরাজিত ১৯; শুভাগত ১/৪৮)। ঢাকা বিভাগ:১ম ইনিংস-২২৯ (রনি ৫৫, শরিফ অপরাজিত ৪২, শুভাগত ২৬; মুরাদ ৪/৫৮, রবিউল ৩/৮৫, আলামিন ২/৪৬)।