সিনিয়র ডিভিশন ফুটবল

টিঅ্যান্ডটি ক্লাব জয়ী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২২:০২
মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব পপুলার লাইফ ইন্স্যুরেন্স সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল রবিবার ২-০ গোলে হারায় সানরাইজ ক্রীড়া চক্রকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দলের সোহেল ও সাজ্জাদ হোসেন গোল দুইটি করেন। আজ একই মাঠে বাড্ডা জাগরণী সংসদ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মুখোমুখি হবে।