হমসে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৫

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:০৮
সিরিয়ার হমস শহরের মধ্যাঞ্চলে রবিবার ভয়াবহ দু’টি গাড়ি বোমা বিষ্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন লোক আহত হয়েছে। হাসপাতাল সূত্র এ খবর জানায়। এদিকে দামেস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনী সেখানে বিদ্রোহীদের পরাস্ত করতে ব্যাপক হামলা চালায়। অন্যদিকে দামেস্ক বিমান বন্দরগামী সড়কের নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনী। এর আগে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের পর সড়কটি বন্ধ করে দেয়া হয়েছিল। রবিবারের হামলার ঘটনাটি ঘটে হমসের আল মালাব এলাকায়। এখানে পৃথক দু’টি বোমা হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। এটি সরকার নিয়ন্ত্রিত একটি শক্ত এলাকা বলে পরিচিত। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।