‘পার্টনার ২’তে জেরিন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:২৬
‘ভির’ ছবি দিয়েই বলিউডে যাত্রা শুরু জেরিন খানের। তাও আবার সালমান খানের বিপরীতে। তবে সালমান খানের মাধ্যমে যেসব অভিনেত্রী বলিউডে এসেছেন তাদের সবাই এখন একাধিক ছবি নিয়ে প্রচণ্ড ব্যস্ত। শুধুমাত্র জেরিন খান ছাড়া। তবে দীর্ঘদিন পর জানা গেছে নতুন ছবিতে জেরিন খানের অন্তর্ভুক্তির কথা। তাও সালমান খানের সঙ্গেই। সালমান-গোবিন্দর সুপারহিট ছবি ‘পার্টনার’-এর সিক্যুয়াল ‘পার্টনার ২’তে কাজ করতে যাচ্ছেন জেরিন খান। এখনও ছবিটির গল্প তৈরি হয়নি, তবে কাস্টিং প্রায় সম্পন্ন। বলিউড পারফেক্টশনিস্ট আমির খান গত বছরের ১ ডিসেম্বর পুত্র সন্তানের বাবা হন। যার নাম রাখা হয় আজাদ রাও খান। গত ১ ডিসেম্বর তার এক বছর পূর্তি হয়।