গাড়িওয়ালা চরিত্রে রোকেয়া প্রাচী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:২৯
‘দুখাই’, ‘মাটির ময়না’খ্যাত সুঅভিনেত্রী রোকেয়া প্রাচী এবার অভিনয় করছেন আশরাফ শিশিরের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিতব্য শিশুতোষ চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’তে। ছবিটি ইতোমধ্যেই সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। ‘গাড়িওয়ালা’র প্রধান চরিত্রে অভিনয় করছেন রোকেয়া প্রাচী। এ প্রসঙ্গে আশরাফ শিশির বলেন, ‘গাড়িওয়ালা দুই ভাই এবং তাদের মায়ের গল্প। গ্রামের মাঠে-নদীতে বেড়ে ওঠা দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর পুরুষ হয়ে ওঠার গল্প।’