বিজয়ের মাসের দিগন্তের আয়োজন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:২৯
ডিসেম্বরের ১ তারিখ থেকে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রচার হচ্ছে বিশেষ ম্যাগাজিন ‘সূর্যোদয়ের দিনলিপি’। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে তামান্না সাদিকার প্রযোজনায় প্রচার হবে স্মৃতিচারণমূলক বিশেষ অনুষ্ঠান ‘১৯৭১ অদম্য যোদ্ধা’। আগামী ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসে এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থাকবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।