বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের নাতনি অদিতি ঘটক গত ৩০ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে ২ ডিসেম্বর বিকেলে হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৯ বছর। তবে অদিতির মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তার মা মামলাও করেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাত ৮টার দিকে অদিতি তার তিন বন্ধুর সঙ্গে গাড়িতে করে কলকাতার গোলবাটি এলাকায় পৌঁছুলে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
