অবসরে যাচ্ছেন মহেশ ভূপতি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
অবসরের ঘোষণা দিলেন ভারতীয় টেনিস তারকা খেলোয়াড় মহেশ ভূপতি। তিনি জানিয়েছেন ২০১৩ সালই তার এটিপি ট্যুরের শেষ বছর এবং তিনি তার অবসরের চিন্তা করে ফেলেছেন। মিশ্র দ্বৈতে গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভূপতি বলেছেন, ‘টেনিসে আমি অসাধারণ একটি ক্যারিয়ার কাটিয়েছি। তবে এই মুহূর্তে আমি আমার বাচ্চাকে একা রেখে জীবন আর উপভোগ করতে পারছি না। তাছাড়া বছরের বেশীরভাগ সময়ে ট্যুর করাও এখন আর সম্ভব নয়। আর তাই টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিতে চাই এবং আমি এতে খুশী।’ কলকাতায় একটি প্রমোশনাল অনুষ্ঠানে যোগ দিতে এসে ৩৮ বছর বয়সী এই তারকা আরো বলেছেন, ‘টেনিসে বেশ কয়েকজন অসাধারণ খেলোয়াড়ের পাশে খেলার দারুণ সুযোগ আমি পেয়েছি। সেজন্য আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি।’-বাসস