দিনাজপুরে বসতি থেকে চামড়ার গুদাম সরানোর দাবি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:০৮
দিনাজপুর শহরের ঘনবসতিপূর্ণ রামনগর এলাকা হতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর চামড়ার গুদাম ও ব্যবসা কেন্দ্র অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শনিবার রাতে রামনগর মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এলাকাবাসী এই দাবি জানান। এ সময় চামড়া ব্যবসায়ী মালিকগণ চামড়ার গুদাম ও ব্যবসা কেন্দ্র সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছে বলে অভিযোগ করেন। রামনগরের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, সমাজ কর্মী রেজাউর রহমান রেজু, শিক্ষক বদিউজ্জামান বাদল প্রমুখ।